যশোর অফিস: যশোরের ঝিকরগাছার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ৮ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ৩ জন ছাত্র ও ৪ জন ছাত্রী। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শামীম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। গত রবিবার (১১ ফেব্রুয়ারি) এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আট শিক্ষার্থীর মধ্যে সুমাইয়া জাহাঙ্গীর মৌমিতা ঢাকা মেডিকেল কলেজ, আইরিন নাহার ইভা ও রিফাত খুলনা মেডিকেল কলেজ, রাকিবুল ইসলাম ও শুচি আফরিন যশোর মেডিকেল কলেজ, নওশীন নুসরাত (নেহা) মাগুরা মেডিকেল কলেজ, নাজমুল হোসেন সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ এবং সাকিব চৌধুরী ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থী সুমাইয়া জাহাঙ্গীর মৌমিতা জানান, আকিজ কলেজের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও তদারকির কারণে তারা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।
শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, আমার শিক্ষকদের মানবিক আচরণে মুগ্ধ। তাদের উৎসাহ ছিল বলেই আমার এই অর্জন। আমি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. শামীম মল্লিক বলেন, কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত চেষ্টায় আমরা সাফল্য দেখাতে পারছি। আমাদের সভাপতি শেখ মহিউদ্দিনের প্রত্যক্ষ নির্দেশনায় নিয়মিত পরীক্ষা ও ক্লাসের উপর গুরুত্ব দিয়ে থাকি। শুধু মেডিকেল নয় দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments