পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে নগদ টাকার ভিতরে নকল জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাট বাকইল এলাকার মৃত সেলিম রেজার ছেলে। এসময় তার নিকট থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া নামক এলাকায় একটি প্রতারক চক্রের কিছু অসাধু সদস্য নগদ টাকার বান্ডিলের ভাজে নকল জাল টাকা বিপণন করে জনসাধারণকে প্রতারিত করে আসছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অভিযান পরিচালনা করে। এসময় জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শহিদুল জালনোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত জাল টাকার নোট একটি চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে প্রস্তুত ও বিপণন করে আসছিলো। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments