স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। গত ১০ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর প্রায় ৬০ দিনের বিরতি শেষে সংসদে আবার নিয়মিত কার্যক্রম শুরু হলো।
এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের কার্যসূচিতে ছিল সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইন-প্রণয়ন কার্যাবলি। অধিবেশনের শুরুতে সংসদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বক্তব্য রাখতে দেখা গেছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত ছবিতে দেখা যায়।
এই অধিবেশনে তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে জারি হওয়া তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশ তিনটি হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬। এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চতুর্থ অধিবেশন আহ্বান করেছিলেন।
এই অধিবেশনে প্রশ্নোত্তরের জন্য মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
এদিকে সংসদ সচিবালয় প্রকাশিত পরবর্তী দিনের কার্যসূচি অনুযায়ী মঙ্গলবার ১০ নভেম্বর বিকেল ৪টা ২০ মিনিটের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর, বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণ নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা রয়েছে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্তি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট এবং সারাদেশে প্রাথমিক শিক্ষার বর্তমান সংকট নিরসন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments