স্টাফ রিপোটার: বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা বলেছেন, সংবিধানে নারী-পুরুষ সমানাধিকারের কথা বলা হয়েছে। কিন্তু স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হবার পরও নারী সমাজকে ব্যাপক বৈষম্য ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। আর নারীর প্রতি বিদ্যমান বৈষম্যের মূলস্তম্ভ উত্তরাধিকারে সমান অধিকার না থাকা।
গতকাল রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে ‘বৈষম্য দূর করতে উত্তরাধিকারে নারীর সমান অধিকার চাই’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান, মোসা. সালমা আক্তার ও মোসা. শিউলি আক্তার। অনুষ্ঠানে বক্তৃতা করেন ধানমন্ডি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাহ্হার, বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমী, সহকারি শিক্ষক মোহাম্মদ তাহাজ্জত হোসেন ও পরিমল মধু, বিএনপিএস’র কেন্দ্র ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমূখ।
বিতর্ক প্রতিযোগীতায় বিতার্কিক হিসেবে ২ জন ছেলে ও ৪ জন মেয়ে অংশগ্রহণ করেন। চুড়ান্ত ফলাফলে ‘বৈষম্য দূর করতে উত্তরাধিকারে নারীর সমান অধিকার চাই’-এর পক্ষের দল ১১০ নম্বর পেয়ে বিজয়ী হয়। আর বিপক্ষের দল ১০৭ নম্বর পেয়ে রানার্স আপ হয়। ফলাফল ঘোষণার পর বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ সত্তেও কিছুতেই নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা কমছে না। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা মূল কারণ নারীর পায়ের নিচে মাটি না থাকা। কাজেই এই সংকট মোকাবেলার সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে নারীর অর্থনৈতিক অবস্থা সৃদৃঢ় করা, তথা উত্তরাধিকারসহ সকল সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা। তাই এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments