আন্তর্জাতিক ডেস্ক: ৭০ বছর মশা বাহিত রোগ নির্মূল চেষ্টার পর বুধবার চীনকে ম্যালেরিয়ামুক্ত বলে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
১৯৪০ সালে দেশটিতে প্রতি বছর সংক্রামক এই রোগটির ৩০ মিলিয়ন সংক্রমণ দেখা গেছে তবে দেশটিতে সাম্প্রতিক পরপর চার বছর এ রোগের আর কোনো অস্তিত্ব মেলেনি।
ডাব্লুএইচও-এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, "আমরা ম্যালেরিয়া থেকে মুক্তির জন্য চীনের জনগণকে অভিনন্দন জানাই।"
তাদের এই সাফল্য কঠোর প্রচেষ্টায় অর্জিত হয়েছে ও কয়েক দশক ধরে লক্ষ্য হিসেবে নিয়ে টেকসই পদক্ষেপ গ্রহণের পরে তা অর্জিত হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে চীন সেই ক্রমবর্ধমান দেশগুলির দলে যোগ দিল, যারা বিশ্বের সামনে ম্যালেরিয়ামুক্ত হওয়াকে ভবিষ্যত বাস্তব লক্ষ্য হিসেবে তুলে ধরছে।
যেসব দেশ কমপক্ষে টানা তিন বছর ম্যালেরিয়ামুক্ত স্থিতি সাফল্য অর্জন করেছে তারা এই প্রত্যয়নের জন্য আবেদন করতে পারে। তবে, তাদের অবশ্যই সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন এবং পুনরায় সংক্রমণ রোধ করার দক্ষতা প্রদর্শন করতে হবে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments