আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। রোববার জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের ম্যান্ডেট তুলে দেওয়ার কথা রয়েছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর প্রেসিডেন্ট সব দলের সঙ্গে পরামর্শ করেন। পরামর্শে ১২০ আসনের নেসেটের ৬৭ জন সদস্যের প্রতিনিধিরা আইজেনকটকে সমর্থন জানান। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সুপারিশ আসে ৪৬ জনের।
আইজেনকট মধ্যপন্থি ইয়াশার পার্টির নেতা। নির্বাচনে তাঁর দল ২১টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে। নেতানিয়াহুর লিকুদ পেয়েছে ২৭টি আসন, তবে তাঁর ধর্মীয়-জাতীয়তাবাদী জোট মোট ৫৩টি আসন পেয়ে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে।
সরকার গঠনের জন্য আইজেনকট প্রথমে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। এই সময়ের মধ্যে তাঁকে মন্ত্রিসভার পদ, বাজেট ও নীতি নিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে জোট গঠন করতে হবে। তিনি ব্যর্থ হলে পরবর্তী প্রার্থীকে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে।
আইজেনকট বলেছেন, এখন জাতীয় জরুরি সরকার গঠনের সময়। তিনি দ্রুত সরকার গঠনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে তাঁর সামনে জোট গঠনের কঠিন চ্যালেঞ্জ রয়েছে। কারণ তাঁর নেতৃত্বাধীন চারটি ইহুদি বিরোধী দলের মোট আসন ৪৮টি, যা এককভাবে সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম।
উল্লেখ্য, এই দায়িত্ব পাওয়ার অর্থ এখনই প্রধানমন্ত্রী হওয়া নয়। জোট গঠন করে নেসেটে আস্থা অর্জন করতে পারলেই তিনি সরকার গঠন করতে পারবেন।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনের চারটি বগিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে কেউ এ ঘটনায় আহত বা নিহত হননি। শুক্রবার (৬ নভেম্বর) পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছ ...
সব মন্তব্য
No Comments