উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা ডাকুয়ার হাট বাজারের কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান ডাকুয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাজিরপাড় গ্রামের মৃত রশিদ শিকদারের পুত্র, মোতালেব সিকদার মঙ্গলবার সকাল ৯ টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০ জনের একদল সন্ত্রাসী নিয়ে মসজিদের ময়দানের মাঠে কাঠের দোকান ঘর নির্মাণ করেন।এ সময় স্থানীয়রা বাধা দিলে ও মোতালেব বাহিনী তার কাজ চালিয়ে যান। অভিযুক্তর কাছে মসজিদের ময়দানে দোকান ঘর নির্মাণের বিষয় প্রশ্ন করলে, তিনি বলেন হাটের মধ্যে তার এক শতাংশ জমি রয়েছে তাই ময়দান ফাঁকা পেয়েছি তাই ঘর তুলেছি এবং সে ঐ জমি তার বলে দাবি করেন। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ডাকুয়া বলেন, ইতিহাসের বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে মোতালেব সিকদার। একটি কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে এ ধরনের কর্মকাণ্ড কোন সুস্থ মানুষ করতে পারে না। উজিরপুর মডেল থানার এএসআই বিল্লাল হোসেন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত চলছে। তদন্তের শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments