জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিক্ষার্থীদের সহায়তায় 'হেল্প ডেস্ক' স্থাপন করেছে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি। ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত। ভর্তি পরীক্ষার দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই সহায়তা কার্যক্রম। এই কার্যক্রমের মাত্রা বাড়িয়ে দিয়েছে প্রতিদিন পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাবার পানি বিতরণ করার মাধ্যমে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের খুব কাছেই হেল্প ডেস্ক স্থাপন করেছে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি। চট্টগ্রাম থেকে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকাল থেকে সন্ধ্যা অবস্থান করছেন। পাশাপাশি চট্টগ্রাম থেকে আগত ছেলে-মেয়ে উভয় পরীক্ষার্থীদের কল্যাণে আমাদের হলগুলোতে যথাসম্ভব আবাসনের ব্যবস্থা করে দিচ্ছেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির হেল্প ডেস্কে দায়িত্বরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এইবার রয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে ভর্তি পরীক্ষার্থীদের কল্যাণে প্রতিদিন ৫০০ পরীক্ষার্থীদের বিনামূল্যে খাবার পানি বিতরণ করছেন তারা৷ এই ক্যাম্পেইনে এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বনামধন্য পণ্য "মুসকান" তাদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন বলে জানিয়েছেন তারা।
সহায়তা কার্যক্রমের প্রসঙ্গে ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মাহামুদুল হাসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতি বছরের মতো এইবারও চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা হেল্প ডেস্ক স্থাপন করেছি। সামাজিক এই কার্যক্রমে সকাল-সন্ধ্যা দ্বায়িত্ব পালন করবে আমাদের ২৫ জনেরও অধিক শিক্ষার্থী। সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে আমাদের এই সামাজিক কাজ সম্পন্ন করতে সক্ষম হবো বলে আশা রাখি। পাশাপাশি মুসকান কে অসংখ্য ধন্যবাদ আমাদের বিনামূল্যে খাবার পানি বিতরণ ক্যাম্পেইনে তাদের সংযুক্ত করার জন্যে এবং সহযোগিতা করার জন্যে। চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসনের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞ। এই কার্যক্রমে হোসেন ভাই সহ যেসব শুভাকাঙ্ক্ষী পাশে এসে দাঁড়িয়েছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments