সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় দুবাই হসপিটালে অযত্নে অবহেলায় রিতু (২২) নামের এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৬ মে) সকাল ৬টায় ঐ হসপিটালে তিনি মারা যান। মৃত্যুর খবর পেয়ে পরিবার ও এলাকার লোকজন হসপিটালটি তালাবদ্ধ করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
নিহত রিতুর বড় ভাই লাবলু মন্ডল জানিয়েছেন, গত দুইদিন ধরেই তার বোন গর্ভবতী রিতুর প্রসব ব্যাথা শুরু হয়। এরপর গত রোববার তাকে দিগপাইত দুবাই হসপিটালে নিয়ে যায়। বিকাল ৫টায় তার সিজার করা হলে একটি মেয়ে বাচ্চা হয়। মা মেয়ে দুইজনই সুস্থ ছিলেন। হঠাৎ রাতে তার বোনের খিচুনি উঠে। এ সময় হসপিটালে কোন ডাক্তার নার্স ছিল না। এমনকি সে সময় কোন রোগীও ছিল না।
সারারাত মৃত্যুর যন্ত্রনায় ছটফট করে আজ সোমবার সকাল ৬টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর হসপিটালের এক কর্মচারী এসে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি আরো বলেন, আমার বোনের লাশ হস্তান্তর করার জন্য হসপিটালের কেউ ছিল না।
এই ঘটনার পর এলাকার লোকজন হসপিটালটি তালাবদ্ধ করে দেয়। খবর পেয়ে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুল রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এবিষয়ে লাবলু মন্ডল বলেন, আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো। আমার বোনের এটা প্রথম বাচ্চা। তার দাবি রাতে কোন নার্স ডাক্তার না থাকায় অবহেলা অযত্নে আমার বোনের মৃত্যু হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুল রহমান বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তার সুরতহাল রিপোর্ট তৈরি করছি। ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
জামালপুরের সির্ভিল সার্জন ডা. মো. আজিজুল হক বলেন, খবরটি শুনে আমার কর্মকর্তাদের পাঠিয়েছি। তারা আসার পর বিস্তারিত জানতে পারবো। আমি হসপিটালটির কাগজপত্র খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে হসপিটাল কৃর্তপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা মোবাইল ধরেননি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি পাঁচতলা বহুতল ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে সাত মসজিদ রোডের ওই ভবনের ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময ...
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ...
সব মন্তব্য
No Comments