যশোর অফিস: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, গণতন্ত্রহীন রাষ্ট্র চলতে পারে না। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের ৭ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে কোনো আয়োজন দেখছি না বর্তমান সরকারের। দেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নিবে না।
সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম আজাদ বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ১৬ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের অবাধ ভোট গ্রহণের জন্য লড়াই সংগ্রাম করে আসছিল। আজকে অনেক রকম ষড়যন্ত্র চলছে। তবে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। তারেক জিয়ার নেতৃত্বে অতীতে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আজও আছি, আগামীতেও ঐক্যবদ্ধ থেকে জনগণের সরকার গঠিত হবে।
জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এ ছাড়া সমাবেশে জেলার ৪ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments