স্টাফ রিপোটার: নবনিযুক্ত কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কৃষি কৌশল বিভাগ। সোমবার (১৫ জানুয়ারি ২০২৪) রাতে ওই সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা প্রদান ও আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কৃষি প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উভয়েই। বাংলাদেশের কৃষি আরো আধুনিক ও স্মার্ট কৃষিতে রূপান্তর করতে আইইবি'র কৃষি কৌশল বিভাগের পক্ষ থেকে সকল প্রকারের সহযোগিতার জন্য নবনিযুক্ত কৃষিমন্ত্রীকে আশ্বাস দেয় আইইবি'র কৃষি কৌশল বিভাগের নের্তৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন আইইবি কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মিছবাহুজ্জামান চন্দন, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান,
সাবেক চেয়্যারমান ও বিএডিসি'র সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম মিয়া, সাবেক চেয়্যারমান ও বর্তমান সদস্য ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া পিইঞ্জ, সাবেক ভাইস চেয়্যারমান ইঞ্জিনিয়ার আরিফ রব্বানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি যান্ত্রীকীকরণ প্রকপ্লের ডিপিডি ইঞ্জিনিয়ার আলতাফুন নাহার, নদী গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ইঞ্জিনিয়ার ড. আলাউদ্দিন হোসেন, আইইবি কৃষি কৌশল বিভাগের সদস্য মো. শরীফুর রহমান, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান খানসহ আইইবি'র কৃষিকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
আলোচনা শেষে কৃষি কৌশল বিভাগের পক্ষ থেকে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে আইইবি কৃষি কৌশল বিভাগের বার্ষিক পেপার মিট প্রতিবেদন, বিভিন্ন সময়ে প্রকাশিত জার্ণাল প্রকাশনা উপহার দেওয়া হয়।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বিশ্বব্যাপী চলমান মানবিক সংকট গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
সব মন্তব্য
No Comments