ত্রয়োদশ জাতীয় সংসদ
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ঢাকায় অনুষ্ঠিত এ অধিবেশন সকাল ১১টায় শুরু হয়।
রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ–অভ্যুত্থান ছিল বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও দীর্ঘদিনের স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
তিনি ভাষণে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের নেওয়া কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, সংবিধানের বিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং সেখানে সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments