আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে টানা বৃষ্টি ও মেঘভাঙা বর্ষণের জেরে ভূমিধস এবং হড়পা বানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রিয়াসি জেলার বৈষ্ণোদেবী যাত্রাপথে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৩ জন। রিয়াসি জেলার এসএসপি পরমবীর সিং জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে এবং ধসের নিচে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা রয়েছে।
জম্মুর রিয়াসি ছাড়াও ডোডা, কিস্তোয়ার, সাম্বা, কাটরা, উধমপুর ও জম্মু জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রতিটি নদী বিপৎসীমার ওপর দিয়ে বইছে এবং বহু স্থানে হড়পা বানে জনপদ ভেসে গেছে। গত মঙ্গলবার দুপুরে প্রথম এবং পরে রাতে বৈষ্ণোদেবী যাত্রাপথে ধস নামে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী ও এনডিআরএফ উদ্ধারকাজে নামলেও প্রবল বৃষ্টিতে কাজ ব্যাহত হচ্ছে।
কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। জোধ ঘাট এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভেসে গেছে এবং জাতীয় সড়ক ও রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রামবান জেলায় মেঘভাঙা বৃষ্টি ও ধসের কারণে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই-তিন দিন জম্মু-কাশ্মীরে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা ও কিশ্তওয়ার জেলায় ভূমিধস এবং হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে অস্থায়ী ত্রাণশিবিরে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় চিকিৎসাশিবির খোলা হয়েছে। বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ যাত্রা সাময়িকভাবে স্থগিত রেখেছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments