সাতক্ষীরা প্রতিনিধি।। “সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”— এই দৃঢ় প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাতক্ষীরা ইটাগাছা ‘প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার’ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীর হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আইয়ুব হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্র সমন্বয়ক আরাফাত হোসেন এবং সহকারী পরিচালক মুজাহিদুর রহমান।
বক্তারা বলেন শারীরিক প্রতিবন্ধকতা আমাদের শরীরকে সীমাবদ্ধ করতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন ও ইচ্ছাশক্তিকে নয়। সেই জীবনের কোনো সার্থকতা নেই যা কেবল নিজের জন্য; প্রকৃত জীবন তো সেটিই যা নিঃশ্বাসের পরেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে।”
আমরা চাই এমন কিছু রেখে যেতে, যেন মৃত্যুর পরও আপনাদের দোয়া এবং ভালোবাসার মাঝে নিজেকে খুঁজে পাই। আজকের এই ২৫টি কম্বল বিতরণ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আসুন, আমরা ভিক্ষাবৃত্তিকে ‘না’ বলে আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সাথে বেঁচে থাকার শপথ গ্রহণ করি।”
২০২৪ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত এই স্কুলটি সাতক্ষীরার প্রতিবন্ধী শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। কেবল ত্রাণ নয়, বরং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শীতের এই তীব্রতায় নতুন কম্বল পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
অনুষ্ঠান শেষে দেশ ও দশের কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান যেন তারা এই বিশেষ শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments