স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁও নাবিস্কো মোড় থেকে এক টি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র্যাব-২। রবিবার (৩ আগষ্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাকৃতরা হলেন মোঃ জহিরুল ইসলাম (২১) ও মোঃ লিয়াকত আলী লিমন ।
জানাগেছে, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল গত ০২ আগষ্ট রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুইজন অস্ত্রধারী’ দুইজনকে আটক করা হয়। এবং মোঃ জহিরুল ইসলাম এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের ডান কোমর হতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামি মোঃ লিয়াকত আলী লিমন এর দেওয়া তথ্য মতে তার বাসার ছাদ হতে কাগজে মোড়ানো অবস্থায় দুই রাউন্ড তাজা এ্যামুনেশন উদ্ধার করা হয়।
আসামিরা জানায় তারা পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশ পাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীগণ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল।
উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments