সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ব্যক্তব্য এবং হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন করে জামালপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
৪ ডিসেম্বর (শনিবার) সকালে জামালপুর দয়াময়ী মোড়ে পুলিশ সুপারের প্রত্যাহারর দাবীতে জামালপুরের ইলেকট্রিক ও প্রিন্ট মডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান,পল্লীকন্ঠ প্রতিদিনের সম্পাদক নূরুল হক জঙ্গী,দৈনিক কালের কন্ঠ জেলা প্রতিনিধি মোস্তফা মঞ্জুর,নিউজ ২৪ টিভি ও সমকাল জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু,এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহি মাকাম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মুক্তা আহমেদ,সেক্টর কামান্ডার ফোরাম ৭১ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। সমাবেশটি সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদ লুৎফর রহমান।
মানববন্ধনে বক্তারা পুলিশ সুপারের প্রত্যাহারের দাবী করে বলেন,জামালপুরে এমন পুলিশ সুপারের প্রয়োজন নাই যার কাছে সাংবাদিক এবং সাধারন মানুষ নিরাপদ নয়। আমরা সাংবাদিকেরা পুলিশ সুপার নাছির উদ্দিনের অবিলম্বে প্রত্যাহার দাবী করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান থাকবে জামালপুর পুলিশ সুপারকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং সাংবাদিকদের কাছে তার অরুচিপূর্ন আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। এই এসপিকে জামালপুর থেকে সরিয়ে না নিলে আরও কঠোর কর্মসূচী হাতে নিবে সাংবাদিকরা।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ৫ ডিসেম্বর ডিসি অফিসে অবস্থান ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী ঘোষনা করে মানববন্ধন ও সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments