ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লিমিটেড, এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।আজ ( ৭ জুলাই ২০২৪) বিকাল ৪টায় পল্টনের মুক্তিবভনের মৈত্রী মিলনায়তনে
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গাজীপুরে অবস্থিত জনাব এমএনএইচ বুলু’র মালিকানাধীন বিএনএস গ্রুপের দুইটি কারখানা ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লি. এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লি. এ কর্মরত শ্রমিকদের যথাক্রমে ৫ মাস ও ৩ মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করে কারখানা দুইটি বেআইনিভাবে বন্ধ করে রেখেছে। মালিক কারখানার ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে ব্যাংক লোন করে দিতে চাপ প্রয়োগ করে আসছেন। যাহা ট্রেড ইউনিয়নের এখতিয়ার বহির্ভূত কাজ। প্রকারান্তরে শ্রমিকদের বিপদগ্রস্ত করে সরকারের ওপর চাপ প্রয়োগের অযৌক্তিক হীন উদ্দেশ্য। ইতোপূর্বে কারখানা দুইটির শ্রমিকদের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের জন্য শ্রম প্রতিমন্ত্রী বরাবর আবেদন করেছিলাম যাহা সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত সকল দপ্তরে লিখিতভাবে অবহিত করে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদ্যবধি কোনো সমাধান করতে পারিনি। এমতাবস্থায় আমরা শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছি। অনেক শ্রমিক পরিবারকে বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছে। অর্থাভাবে অনেক শ্রমিকের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। গত মাস ৩ মাস লাগাতার আন্দোলন করছি। ২ জুলাই প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছি। ২ জুলাই থেকে একাধারে তিন দিন শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান আন্দোলনের পর শ্রম অধিদপ্তরে আজ ৭ জুলাই ত্রিপক্ষীয় সভা আহ্বান করেছিল। কিন্তু মালিক উপস্থিত হয়নি। এর আগেও ২টি সভায় মালিকপক্ষ উপস্থিত হননি। এরপরও আমাদেরকে বারবার আশ্বস্ত করা হলেও আমরা প্রতারিত হচ্ছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল মিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লি. শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাফুজুল ইসলাম, এবিকো ইন্ডাস্ট্রিজ লি. শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুজ্জামানসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আরো বলেন আগামী ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ। সমাবেশ শেষে মিছিলসহ এফবিসিসিআই-এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়কালে আমাদের দাবি মানা না হলে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ এবং শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থানসহ নানা কর্মসূচি পালন করা হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments