মোংলা অফিসঃ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক, সাবেক মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ বাপা’র কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৫ আগস্ট শনিবার বিকেলে ঢাকার লালমাটিয়াস্থ বাপা’র কেন্দ্রিয় কার্য্যালয়ে নবগঠিত কার্য্য নির্বাহী কমিটির প্রথম সভায় মোঃ নূর আলম শেখ যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। সভায় অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারকে সভাপতি এবং আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে নব গঠিত কার্য্যনির্বাহী কমিটির প্রথম সভায় নির্বাচিত সহ-সভাপতিরা হলেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যামিরেটাস প্রফেসর অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক এম ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যামিরেটাস প্রফেসর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান, ড. মো. আব্দুল মতিন, ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খান, মহিদুল হক খান, খুশী কবির, সিপিডি’র ড. মোস্তাফিজুর রহমান, বেন’র বৈশ্বিক সমন্বয়ক ড. মোহাম্মদ খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের চেয়ারম্যান অধ্যাপক এম শহীদুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব। সভায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন নাগরিক উদ্যোগ’র জাকির হোসেন। মোঃ নূর আলম শেখসহ সভায় নির্বাচিত অন্য যুগ্ম সমম্পাদকরা হলেন মিহির বিশ্বাস, মো. শাহাজান মৃধা বেনু, হাসান ইউসুফ খান, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ড. মাহবুব হোসেন, আমিনুর রসুল, হুমায়ুন কবির সুমন, এস এম মিজানুর রহমান ও ফরিদুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments