বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ২৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় জগন্নাথ হলের পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, জগন্নাথ হল সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূজামÐপ পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তিনি সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বলেন, এই দুর্গোৎসব বাঙালি হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করায় ঐতিহ্যবাহী জগন্নাথ হল প্রশাসনকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে গত ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার থেকে হল প্রাঙ্গণে এই সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হয়। আজ ২৪ অক্টোবর ২০২৩ বিজয়া দশমী পূজা সমাপন ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসব শেষ হয়।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments