রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে নেওয়ার পথে আপন ৩ (তিন) ভাই বোনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী ও তার ৩ সন্তানসহ বিষ পান করেন। পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে যমুনা বেগম (৩৫) ও তার ৩ সন্তানসহ নিজ বসত বাড়িতে সবাই বিষপান করার পর চিৎকার চেঁচামেচি করলে এক পর্যায়ে প্রতিবেশীরা এসে তাদেরকে চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে কতব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহেদ (৫), মো. তামজীদ (১৩) ও মেয়ে সাকিবা ( ১৪) মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে নিহতদের মা যমুনা বেগম (৩৫)।
এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের কারনেই ঘটনাটি ঘটেছে। এব্যাপারে এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments