রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করার অভিযোগে
সঞ্জিব রায় (২৭) নামের এক যুবককে মারধর করে জুতার মালা গলায় পড়িয়ে ঘুরানো হয়েছে। জানা গেছে,উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট নামক এলাকায় গোপাল মার্কেটে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় স্থানীয়রা ওই যুবককে মারধর করে জুতার মালা গলায় পড়িয়ে ঘুরানোর পরে অভিযুক্তকে তার বাবা শরত রায়ের হাতে তুলে দেওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে
মুসলিম জাহানের নয়নের মনি বিশ্বনবী দু'জাহানের বাদশা নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারী সঞ্জিব রায়(২৭) স্থানীয়দের তোপের মূখে হাত জোড় করে ক্ষমা চেয়ে নবীকে নিয়ে আর কখনও বাজে মন্তব্য করবে না এবং ভুল হয়েছে মাপ করে দেন বলে ক্ষমা প্রার্থনা করেন।
মারধর ও জুতার মালা পড়িয়ে ঘুরানো শেষে ক্ষমা প্রার্থণায় তাকে তার বাবার হাতে ছেড়ে দেওয়া হয়।
বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments