স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির আয়োজনে আজ ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরানা পল্টন মোড়ে রমজানের আগে নিত্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি শাহীন ভুইয়ার সভাপতিত্বে সভা সঞ্চালন করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জীবন কুমার সাহা। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য চৌধুরী জোসেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রফিজুল ইসলাম রফিক, জেলা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, পল্টন থানার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যাত্রাবাড়ি থানার সাধারণ সম্পাদক তপন দেবনাথ, যাত্রাবাড়ি থানার সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া প্রমূখ।
জেলা কমিটির সভাপতি শাহীন ভুইয়া বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। অর্ন্তবর্তীকালীন সরকারের ছয় মাস পেরিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতায় পরিচালিত হচ্ছে। অর্ন্তবর্তীকালীন সরকার সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে। যদি রমজানে প্রয়োজনীয় দ্রব্য মূলের দাম নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারে তাহলে অর্ন্তবর্তীকালীন সরকারের বিপক্ষে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য চৌধুরী জোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরেও একটি বিশেষ সিন্ডিকেটের তৎপরতার কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েই চলেছে। অর্ন্তবর্তীকালীন সরকার সংস্কারের নামে কালক্ষেপন করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বাজার সিন্ডিকেটের দৌরাত্ম দমন করতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে সরকারের সমন্বয়হীনতার কারণে দেশে বেকারত্বের সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে।
এছাড়াও বক্তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে দেশে চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণ ও মব সন্ত্রাসের নামে নানা অপকর্ম বেড়েই চলেছে। যদি অর্ন্তবর্তীকালীন সরকার এই সব কার্যক্রম বন্ধ করতে না পারে তাহলে দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। তাই যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু, সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আনা যাবে না বলে তাঁরা মনে করেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments