ইবি প্রতিনিধি : শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত জুলাই মাসের স্মরণে ‘জুলাইয়ের দিনগুলো’ নামক স্মৃতিচারণমূলক সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) দুপুর ১২ টায় আন্দোলনে ইবি সমন্বয়ক এস এম সুইটের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের তানভীর মন্ডলের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাঃ কামরুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা রক্তাক্ত জুলাইয়ের পর অর্জিত স্বাধীনতা নিয়ে স্মৃতিচারণ করেন।
এসময় বক্তারা বলেন, আজকের এই বিজয় অনেক ত্যাগ তিতিক্ষার ফলে অর্জিত হয়েছে। আমাদের অগণিত ভাই বোনদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। কোনো প্রকার অপশক্তি যেনো নতুন করে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সচেতন থেকে সাম্যে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এই বিজয় অর্জনে যারা মাঠে ছিলাম তাদের পাশাপাশি বাসায় থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করে যারা সহায়তা করেছে তাদের অবদানও সমান ছিলো। সবাইকে একসাথে যোগ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো আমরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাঃ কামরুজ্জামান বলেন, অসহযোগ আন্দোলনের প্রথম দিন থেকেই তোমরা যা দেখিয়েছো তা অভূতপূর্ব ছিলো। বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে কারফিউ ভেঙে রাজপথে থেকে দেশ স্বাধীন করেছিলো। যখন তোমরা কারফিউ ভেঙে রাজপথে নেমেছিলে তখন আমি আশাবাদী ছিলাম তোমরা এ যাত্রায় বিজয়ী হবেই। অবশেষে তোমরা এই জেনারেশন তোমাদের অধিকার এবং বিজয় ছিনিয়ে নিয়ে এসেছো। আমরা তোমাদের জেনারেশনের না হতে পারায় আফসোস হচ্ছে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments