ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি জেলার ৯ উপজেলার মধ্যে ৬ টি অনুমোদিত কমিটি হস্থান্তর করেছেন। সোমবার সকাল ১১টার দিকে শহরের দক্ষিণ পৈরতলায় সৈয়দ বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান, বাঞ্ছারামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম. এ. করিম, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড.কাজী হাম্মাদুল ওয়াদুদ, কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গিয়াসউদ্দিন হায়দার, বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রশিদ। এসময় জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা বলেন, উপজেলা কমান্ডের অনুমোদন প্রাপ্তির ২০ দিনের মধ্যে ইউনিয়নের এডহক কমিটি গঠন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের নিকট প্রেরণ করবেন। বিগত দিনে মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে জড়িত থেকে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা সংসদের ভাবমূর্তি বিনষ্ট করেছে এমন কাউকে কোন কমান্ডে না রাখার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এসময় জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments