সিংড়া (নাটোর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন করা, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসীল ভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহিভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি তিন দিনব্যাপি কর্মবিরতি শুরু হয়েছে।
নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ইউনিটের “সর্বাত্মক কর্মবিরতি” শিরোনামে ব্যানার নিয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) প্রথম দিনে কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফরহাদ হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) ড. মো. রফিকুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) এ কে এম সাইদুর রহমান খান, যুগ্ম সম্পাদক হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোছাঃ সুমি খাতুন, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) সমর কুমার সরকার প্রমুখ।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) ড. মো. রফিকুল ইসলাম বলেন, দাবি পূরণ না হওয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০, ১১ ও ১২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments