ডেস্ক রিপোর্ট : দুবাই বিমানবন্দর থেকে ওড়ার সময় একই রানওয়েতে ভারতগামী দু’টি বিমানের মধ্যে বড় দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আর এতে অল্পের জন্য বাঁচেন শতাধিক যাত্রী। রোববার (৯ জানুয়ারি) দুবাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
একই রানওয়েতে কী করে ৫ মিনিটের ব্যবধানে দু’টি বিমান পর পর চলে এলো তার উত্তর খুঁজতে অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, ৯ জানুয়ারি স্থানীয় সময় রাত ৯.৪৫ দুবাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫২৪ বিমানের। প্রায় একই সময় এমিরেটস এয়ারলাইসের ইকে-৫৬৮ বিমানের দুবাই থেকে বেঙ্গালুরু রওয়ানা দেওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত দু’টি বিমানই একই রানওয়েতে চলে আসে। এমিরেটসের সময় অনুযায়ী ওই দুই বিমানের উড্ডয়নের মধ্যে সময়ের ব্যবধান ছিল পাঁচ মিনিট।
এক ব্যক্তি জানান, হায়দ্রাবাদগামী ইকে ৫২৪ বিমানটি দুবাই বিমানবন্দরের ৩০ আর রানওয়ে ধরে ওড়ার জন্য গতি বাড়াচ্ছিল। তখনই বিমান চালকরা ওই একই রানওয়ে ধরে অন্য একটি বিমানকে এগিয়ে আসতে দেখেন। সঙ্গে সঙ্গে বিমানটির গতি কমিয়ে দেওয়া হয়। রানওয়ের মধ্যে দিয়ে যাওয়া এন৪ ট্যাক্সি বেতে ঢুকে পড়ে বেঙ্গালুরুগামী অন্য বিমানটিকে রাস্তা করে দেয় হায়দ্রাবাদগামী বিমানটি। পরে এয়ার ট্রাফিক কন্টোলের তত্ত্বাবধানে হায়দ্রাবাদগামী বিমানটির উড্ডয়নের কয়েক মিনিট পর বেঙ্গালুরুগামী বিমানটি উড়ে যায়।
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন ব্যবস্থায় দুর্ঘটনার তদন্তের জন্য ভারপ্রাপ্ত সংস্থা এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন সেক্টর (এএআইএস) এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হায়দ্রাবাদগামী বিমানটি রানওয়েতে ক্লিয়ারেন্স ছাড়াই সেখানে ঢুকে পড়েছিল। অন্যদিকে, ততক্ষণে বেঙ্গালুরুগামী এমিরেটসের বিমানকে টেক অফের জন্য ছাড় দেয় এটিসি। হায়দ্রাবাদগামী বিমানের ক্ষেত্রে কেন এ ঘটনা ঘটল তা নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments