উজিরপুর ( বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। তবে এসময় অধিকাংশ টাক্সফোর্স কমিটির সদস্য উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সংসদ সদস্য। ৪ মার্চ বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত, সমবায় কর্তকর্তা মোঃ রিয়াদ খান, উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ ইমরান খান, ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুল হালিম, নজরুল ইসলাম মাঝি, বেবী রানী দাস, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, আওয়ামীলীগ নেতা সুনিল বিশ্বাস, আঃ রহিম মাষ্টার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল ফকির প্রমুখ। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম এর সভাপতিত্বে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ শাহে আলম।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
আঃ রহিম সরদার, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ অভাব অনটনের সংসারে ভ্যান চালক বাবাকে নিয়েই মা হারানো ছোট্ট শিশু লামিয়া জীবনের কঠিন বাস্তবতা পার করছিলেন। সেই বাবাই যখন অসুস্থ্য কি আর করার, সংসারের হাল ধরত ...
সব মন্তব্য
No Comments