সিংড়া (নাটোর) প্রতিনিধি: ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে–উদ্ভাবনে স্থানীয় সরকার’–এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে বিকেল ৫টায় উপজেলা কোর্টচত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন মেলার সমাপ্ত হয়। এর আগে গত রোববার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৩দিনের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী।
এছাড়াও বক্তব্য দেন রামানন্দ খাজুরা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, ইউডিএফ আশাফুল সিদ্দিকী প্রমুখ।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments