স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ২৩ জন, ওয়ারী বিভাগ ৩২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ৯৫ জন, গুলশান বিভাগ ৫৩ জন এবং উত্তরা বিভাগ ১৩৭ জনকে গ্রেফতার করে। অভিযানে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংচা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬ বস্তা ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল, ১ জন ভিকটিম ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার (৪ জুলাই) বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মো. আপন (২০), মো. রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মো. সোহাগ (২৫) ও পলক (১৯)। এদের মধ্যে দুই জনকে নিয়মিত মামলায়, পাঁচ জনকে পরোয়ানা মূলে এবং দুই জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. ইমরান শেখ (৩৪), মো. আবিদ হোসেন (২৩), মো. রানা (৪২), মো. সাকিব (২৪), মো. মিরাজ (২৯), মো. জরুহুল ইসলাম (৫০), মো. রাকিব (২৬), মো. বিল্লাল মিয়া (৪২), মো. এমদাদুল (৪০), মো. রিয়াজ (৪৭), শাহারিয়ার নাফিস শান্ত (২০), মো. শিবলু (৩৬), মো. ইসহাক মিয়া (৪৩), আবুল কালাম (৪৬), মো. সজিব সিকদার (২৪), বাহাদুর শেখ (৩৬), রবিউল ইসলাম (২৫), মো. তানভীর হোসেন (১৯), মো. তারেক হোসেন (৩০), মো. ইব্রাহিম মোড়ল (২৭), মো. জুয়েল আহম্মেদ (৩৫), মো. মেহেদী হাসান (২৫), মো. কোরবান (১৯), মো. আরিফ খান (৩২) ও মো. মোক্তার (৪৮)। থানা সূত্র জানায়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। তাদেরও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ফরিদপুর অফিস: ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক কিশোরী ২৭ সপ্তাহের অধিক অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। ডি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব। পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে—একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলব। এই পোশাক রাখব ন ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়ায় চুরি মামলায় গ্রেপ্তার এক যুবককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে পড়লে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে থানা চত্বরে এ সংঘর্ষে পুলিশের ...
সব মন্তব্য
No Comments