স্টাফ রিপোর্টার: রাজধানীর বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করতো। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
ভাটারা থানা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যায় বারিধারায় যাত্রী নামানোর কিছু সময় পর হঠাৎ দুই থেকে তিনজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। যাত্রীরা আগুন ছড়িয়ে পড়ার আগেই নিরাপদে নেমে যেতে পেরেছিলেন, ফলে কেউ আহত হননি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম জানিয়েছেন, ইউনিট দুটি সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, দুটি ইউনিট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।
ঘটনার পরপরই ভাটারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নেয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।
কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে স্পষ্ট কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, তবে আশপাশের এলাকার ফুটেজ পরীক্ষা করে দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি।
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।মির ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।বুধ ...
সব মন্তব্য
No Comments