মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে রাস্তা সংস্কারের দাবিতে চারঘাট-বাঘা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসীসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
বিক্ষোভের কারনে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় চারঘাট-বাঘা মহা সড়কে চলাচলকারী যানবাহন। এতে চরম যানজট সৃষ্টি হয়। শনিবার সকাল ১১টায় থেকে শুরু হয় বিক্ষোভ কর্মসুচী।
জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড় থেকে ইউসুফপুর, টাঙ্গন হয়ে রাজশাহী শহরে যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে খানা-খন্দকে ভরা। ভারী যানবাহন চলাচল ও দীর্ঘদিন রাস্তাটির সংস্কার না হওয়ায় রাস্তাটি মানুষের চলাচলের জন্য একিবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াতে চরম ঝুকির সম্মুখিন হতে হয়। বিভিন্ন স্থানে রাস্তাটি দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে ভাঙ্গাচোরা রাস্তাটি দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর পরেও কোন প্রদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, রাস্তাটির এমন করুন পরিণতির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানানোর পরেও তারা যেন উদাসিন। এজন্যই তারা বাধ্য হয়ে স্থানীয় এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের প্রানের দাবি রাস্তাটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ ছাড়া তারা বিক্ষোভ কর্মসুচী অব্যাহত রাখবেন।
মোক্তারপুর বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, রাস্তাটির পাশে আমার বিদ্যালয়টি। এ বিদ্যালয় আসতে হলে ওই একমাত্র রাস্তাটি ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে বালুবাহি ভারী যানবাহন চলাচল করতে গিয়ে এই রাস্তাটি এমন করুন পরিণতি হয়েছে। তা ছাড়া রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে একটু বৃষ্টি হলেই শিক্ষার্থীরা বিদ্যলয়ে আসতে পারে না। কাদা মাটি মধ্য দিয়েই তাদের বিদালয়ে আসতে হয়। এ বেহাল দশা থেকে পরিত্রাণ চাই।
বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, গত কয়েক মাস পুর্বে রাস্তাটি সংস্কার করা হয়েছিল।কিন্তু অধিক বালু ভর্তি ট্রাক চলাচলের কারনে রাস্তাটি ভেঙ্গে গেছে। তবে রাস্তাটি যাতে ভারী যানবাহন চলাচল করলেও কোন ক্ষতি না হয় সেজন্য উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে দাবি করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, আমরা উপজেলা সমন্বয় সভায় রাস্তাটির বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আলোচনা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম বলেন, ইতিমধ্যে রাস্তাটির বিষয়ে সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। রাস্তাটি টেকসই করতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জ ...
সব মন্তব্য
No Comments