নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে ধারাবাহিক কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নামছে আহসানুল ইসলাম টিটু এমপি। প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত প্রচার কার্যের কর্মসূচি ঠিক করতে শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় গয়হাটা এমপি'র নিজ বাসভবনে উপজেলা আ.লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সকল নেতাকর্মীদের সংগঠিত রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সমস্যা দূর করতে নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, সামনে সংসদ নির্বাচন আসছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার করতে হবে। জনসাধারণকে জানাতে হবে, সবার কাছে পৌঁছতে হবে। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকাকে বিজয়ী করতে আমাদের সবার জোরালো ভূমিকা পালন করতে হবে।
নাগরপুর উপজেলা আ.লীগ সহ-সভাপতি মো: আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি কে এম কামরুজ্জামান মণি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম খান অপু, শেখ শামছুল হক, সমবায় সম্পাদক মোঃ হুমায়ুন কবির সহ উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও ইউনিয়ন আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সম্পাদক ও নেতাকর্মী বৃন্দরা।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments