ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান নগরীতে মাল বোঝাই ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাকবলিত একটি যাত্রীবাহী বাসের কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো অন্তত পাঁচজন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা শনিবার রাতে স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানায়।
জেলা প্রশাসন ঘটনাস্থলে দ্রƒত ১০টি জরুরি গাড়ি ও ক্রেন পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে উদ্ধার কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দল প্রাথমিকভাবে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করার পরে,আরো মৃতদেহের সন্ধান পেলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ তে দাঁড়ায়। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্বল যানবাহন, জরাজীর্ণ রাস্তা এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার অবহেলার কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments