মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি। মেহেন্দিগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আফিয়া নামের পাঁচ বছরের একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের কালিকাপুর গুচ্ছ গ্রাম এলাকায় ঈদের পূর্বে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে শিশু আফিয়া (০৫)। বৃহস্পতিবার দুপুরে নানীর সাথে গোসল করতে গিয়ে খেজুরতলী খালের ভিতর পানিতে পড়ে ডুবে যায়। অনেক চেস্টার পরে আফিয়াকে পানির ভেতর থেকে তুলে আত্নীয়স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, আফিয়ার বাবার নাম শিপন হাওলাদার। তিনি বরিশাল জেলার বানরীপাড়া উপজেলার বাসিন্দা।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments