পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক সারাদেশের আলোচিত বিএনপি নেতা আবু সাইদ চাঁদ আড়াই ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশগ্রহন করেন। রবিবার (২৪ মার্চ) দুপুর ১টায় চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবু সাইদ চাঁদের মায়ের দাফন সম্পন্ন করা হয়। দুপুর দেড়টায় দাফন শেষে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
এর আগে গত শনিবার সকাল ৯টায় আবু সাইদ চাঁদের মা মোছাঃ আশরাফুন্নেছা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মায়ের মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য আবু সাইদ চাঁদের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আড়াই ঘন্টার জন্য তার প্যারোল মুঞ্জুর করেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে নিয়ে আসা হয়।
এই দিকে আবু সাইদ চাঁদর মায়ের জানাজা ও দাফন কাজে অংশ নিতে নিজ বাড়িতে এসে পৌঁছালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ প্রায় ৬-৭ হাজার মানুষ সমবেত হন। আবু সাইদ চাঁদকে জড়িয়ে ধরে বিএনপির নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন,মায়ের মৃত্যুর খবরে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে আড়াই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা নামাজ শেষে পুলিশী পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্যারোলে মুক্তির পর জানাজায় ব্যাপক লোক সমাগম হলেও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে জানাজা ও দাফন শেষ হয়েছে।
এ সময় জানাজায় আরো উপস্থিত ছিলেন,বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন,সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল,রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান।
রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃসাইফুল ইসলাম মার্শাল,চারঘাট উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম,চারঘাট উপজেল আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,রাজশাহী জেলা জামায়তের সেক্রেটারী নাজমুল হক,চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল,জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার,জেলা ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সঠনের নেতাকর্মীরা। মাড়িয়া ওয়ার্ড,শলুয়া ইউনিয়ন ও আসে পাশের সকল ইউনিয়নের সর্বসাধারণ মানুষ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments