সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩টি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
সকালে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।
জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ইসমাইল সিরাজীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিকেলে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী সহ মোট ৬জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াতেরপ্রার্থী সহ ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ।
জামালপুর-৪ এবং ৫ আসনের মনোনয়ন রবিবার ঘোষণা করা হবে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments