স্টাফ রিপোটার: শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, আগামী ২ ডিসেম্বর থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
আজ বৃহষ্পতিবার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এইচএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক অতিমারির কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় পুর্নবিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। বৃদ্ধির শতকরা হার ২ দশমিক ৪৮ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০ টি এবং মোট কেন্দ্র বেড়েছে ২০টি।
সংবাদ সম্মেলনে ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি(বিএম/ভোকেশনাল) পরিসংখ্যান-
মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রীর সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আলি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রীর সংখ্যা ৫১ হাজার ৪০৬ জন। ভোকেশনালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮২৭ জন। ছাত্রীর সংখ্যা ৪৩ হাজার ৬৪২ জন।
এদিকে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এসব বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন । ঢাকা বোর্ডে তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৬ হাজার ৭৮১ জন, মানবিকে ১ লাখ ৫০ হাজার ১৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ৭৭ হাজার ৮০১ জন। রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ হাজার পাঁচজন, মানবিকে ৯৫ হাজার ৩৭৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৩৬৬ জন। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৩৫৭ জন, মানবিকে ৫৫ হাজার ৯০১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫১ জন। যশোর বোর্ডে ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩৪১ জন,মানবিকে ৯৪ হাজার ২১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৬০২ জন। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ এক হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২০ হাজার ৩৬৯ জন,মানবিকে ৪৪ হাজার ১৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫৮৯ জন; বরিশাল বোর্ডে ৬৮ হাজার ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ২০৪ জন। মানবিকে ৪৩ হাজার ৩২৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ১১ হাজার ৯১৩ জন; সিলেট বোর্ডে ৬৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১৩ হাজার ৮৮ জন,মানবিকে ৪৫ হাজার ৩০১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ৪০৩ জন। ; দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৭৭ জন,মানবিকে ৭৭ হাজার ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ২২৫ জন। ; ময়মনসিংহ বোর্ডে ৭০ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৫০৮ জন, মানবিকে ৫০ হাজার ৩২১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৭ হাজার ১০৫ জন ।
সংবাদ সম্মেলনে এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments