নজরুলের ইসলাম, তালা ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাক চাপায় তালার এক বিজিবি সদস্য মারা গেছেন। এঘটনায় আরও ৬ বিজিবি সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুন) ভোর ছয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার বিকে বাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য শাহিদুর রহমান (৩৮) সাতক্ষীরা জেলার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে। এঘটনায় নায়েক মো. জহির (৭৪৭৩৩), নায়েক শেখ রিয়াজুল (৭৪১৭৩), ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ (৮৪২১৭), ল্যান্স নায়েক ফয়সাল (৭৯৫৬৫), ল্যান্স নায়েক মেহেদী (৮১২০১), সিপাহী সংগ্রাম (৯৭৯২৭) আহত হয়। আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিইটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক (চট্টমেট্টো-শ-১১-৩৩০৩) নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে ৬৩ বিজিবি, হোতাপাড়ায় গাজীপুরে কর্মরত নায়েক সাহিদুর রহমান (৭১৮৫০) নিহত হয় এবং ৬জন বিজিবি সদস্য আহত হয়। আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সিএমএইচে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় চালক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আহমেদ আলী ছেলে মোহাম্মদ ইয়াসিন (৩০) ও হেলপার আলীকে ট্রাক সহ আটক করা হয়েছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments