নাটোর প্রতিনিধি: ২০১৮ সালে নির্বাচনী প্রচারনায় নাটোরের নলডাঙ্গায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির গাড়ীবহরে হামলা ঘটনায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ৭৩ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আব্দুর রহিম শেখ বাদী নামে এক বিএনপি কর্মী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। সোমবার বিকেলে (৩০ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।এর আগে রোববার রাতে মামলাটি দায়ের করা হয় বলে জানান ওসি।
এজাহারে উল্লেখিত অন্য আসামিরা হলেন—জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান লিটন প্রমুখ। মামলায় আরো ৮০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী ও নির্বাচনে প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি পথ সভা করা উদ্দ্যেশ্যে গাড়ীবহর নিয়ে যাওয়ার সময় উপজেলার ত্রিমোহনী পৌছালে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং শরিফুল ইসলাম রমজানের হুকুমে আসামীরা গাড়ীবহরে হামলা চালায়। এসময় দুলুর স্ত্রীর সাবিনা ইয়াসমিন ছবির হাতে লোহার রড,হাতুড়ি ও দেশিও অস্ত্র দিয়ে আঘাত করলে দুলুর স্ত্রী ছবির ডান হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। সেই সাথে ১৫-২০টি মোটরসাইকেল ভাংচুর করে আসামীরা।
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ২০১৮ সালের একটি ঘটনায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ৭৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি আমরা তদন্ত করছি। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সিলেট অফিস: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ ...
স্টাফ রিপোর্টার: চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেওয়া বাংলাদেশের ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু-নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর ...
সব মন্তব্য
No Comments