স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত প্রণয় ভার্মা জানিয়েছেন, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে এমন উদ্যোগ উভয় পক্ষের জন্যই ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হাইকমিশনার এসব কথা জানান।
বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন, নগর ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বিশেষ করে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর সক্ষমতা বাড়াতে প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে আরও গভীর করতে উন্নয়ন সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে সুশাসন জোরদার, নাগরিক সেবা সহজীকরণ এবং টেকসই নগরায়নে যৌথ উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হাইকমিশনার আরও জানান, ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে নিয়মিত সংলাপ ও কারিগরি সহযোগিতা বাড়ানো হলে স্থানীয় সরকার খাত আরও গতিশীল হবে। পারস্পরিক স্বার্থ ও লাভজনক প্রকল্প চিহ্নিত করে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ-ভারত উন্নয়ন অংশীদারিত্বের নতুন ক্ষেত্র হিসেবে স্থানীয় সরকার খাত সামনে আসতে পারে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments