ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে এই ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিরাপত্তা সদস্যরা আগুন নিয়নাত্রণে আনেন।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্রঅহ আল হারুন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষনিক সাহসী ভূমিকায় দুর্বৃত্তদের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে ময়মনসিংহ জংশনে ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ ছিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, স্টেশন প্লাটফর্মের বাইরে অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুরো ধোয়ামোছার করার জন্য ওয়াশটিপে দাড়ঁ করানো ছিল। সেখানে এমনিতেই রাতে অন্ধকার থাকে। এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে ভোররাতে এদল দুর্বৃত্ত গানপাউডার দিয়ে ট্রেনে আগুন দেয়। তবে আনসারদের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। বর্তমানে স্টেশনে নিরাপত্তা জোদার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments