ডেস্ক রিপোর্টঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে। একাদশে ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসির ট্রান্সক্রিপ্টের মূল কপির পরিবর্তে অনলাইন কপি জমা দিতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশ দিয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে কলেজগুলোর অধ্যক্ষদের কাছে পাঠানো চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের এসএসসির অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডও জমা নিতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষার্থীরা মূল ট্রান্সক্রিপ্ট কলেজে জমা দিলে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ফেরত দিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনায় বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কলেজভিত্তিক তালিকা আগামী ২১ জানুয়ারি www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে College Login প্যানেলে সংশ্লিষ্ট কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো।
কলেজে ভর্তির সময় শিক্ষার্থীর এসএসসি পাসের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা নেওয়া যাবে। শিক্ষার্থী মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিলে তাকে পরে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ফেরত দিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের অনলাইনে পাঠানো শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভর্তি করতে হবে। ওই তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।
প্রথম আলো
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments