ডেস্ক রিপোর্ট: রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় শিকদারপাড়া আজিম উদ্দিন রোডের রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিজেপির মহাসচিব ও সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সাউদ ডগাইর পশ্চিম পাড়ার আজিম উদ্দিন রোডের রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করেন।
রাস্তা ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির মহাসচিব ও সাবেক কাউন্সিলর মতিন সাউদ বলেন, ৬৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে। যেসব এলাকায় এখনো রাস্তার উন্নয়ন হয়নি, সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকার স্থানীয় গন্যমান্য সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ঠিকাদারী কর্মকর্তাসহ অন্যন্যারা।
এলাকাবাসি বলেন, ৬৬ নং ওয়ার্ডটিকে একটি সুন্দর, উন্নত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ রাস্তা উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments