স্টাফ রিপোটার: ঈদ এবং রোজাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক রাত ১০ টা ও সাপ্তাহিক ছুটির দিনে
দোকান/মার্কেট খোলা রাখার দাবী জানিয়েছে। দোকান মালিক সমিতির এই দাবী দোকান কর্মচারীদের দাস বানানোর নামান্তর। দোকান মালিক সমিতির এই দাবীকে অযৌক্তিক এবং বে-আইনী জানিয়ে প্রতিবাদ ও সারাদেশের দোকান কর্মচারীদের জন্য মজুরী বোর্ড গঠনসহ ১৫ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় দোকান কর্মচারী
ফেডারেশন। আজ ১৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় রাজধানীর সেগুনবাগাচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এ দাবী সমূহ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আমিরুল হক আমিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবুল।
উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, ঢাকা মহানগরের সভাপতি হযরত আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন প্রমুখ।
জাতীয় দোকান দোকান কর্মচারী ফেডারেশনের ১৫ দফা দাবীর প্রতি সংহতি জ্ঞাপন করেন চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি চন্দন কুমুর দে, দিনাজপুর জেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি বিমল আগরওয়াল।
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
সব মন্তব্য
No Comments