বাবার মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
রোববার (৮ মার্চ) গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনকারী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটের মাধ্যমে তাকে নতুন নেতা হিসেবে মনোনীত করেছে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়। তার মৃত্যুর পরপরই নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
পরবর্তীতে দেশটির ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ভোটে মুজতবা খামেনিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। পরিষদ এক বিবৃতিতে ইরানের জনগণকে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানায়।
৫৬ বছর বয়সী মুজতবা খামেনি দীর্ঘদিন ধরে ইরানের ধর্মীয় ও রাজনৈতিক মহলে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দেশটির শক্তিশালী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও রক্ষণশীল ধর্মীয় মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ নেতৃত্ব কার্যত একই পরিবারের মধ্যে স্থানান্তর হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দেশটি আঞ্চলিক সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments