কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ সভাপতিকে দল থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছে নেতা কর্মীরা। সোমবার বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বালীয়াতলী ও লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারিক খাঁন, বালিয়াতলী ইউনিয়ন আওয়ামলীগ সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রকি, ইউনিয়ন যুবলীগ নেতা রাকিবুল ইসলাম সোনা মিয়া, বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আছিবুল তালুকার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বেল্লাল হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মাহবুবুর রহমান তালুকদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য ও তার সার্টিফিকেট ছাড়া কেউ আওয়ামীলীগ করতে পারবে না বলে ঔদ্ধত্য প্রকাশ করেছেন। এমনকি বর্তমান সংসদ সদস্যকে নিয়ে একটি অডিও কল রেকর্ডে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় মানববন্ধনে অশং নেওয়া নেতা কর্মীরা এর ত্রীব নিন্দা ও তাকে দল থেকে বহিস্কারের দাবী জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments