স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পর্যটনের মূল উদ্দেশ্য শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করা নয়, বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ ও সামগ্রিকতার অনুভূতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। একত্রে ভ্রমণ ও আনন্দ ভাগাভাগি করলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি বাড়ে এবং জীবনকে নতুনভাবে রূপান্তরিত করে।
আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, সাইকেল র্যালি, সিটি ট্যুর ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, জাতীয় পর্যটন মহাপরিকল্পনাতে নির্মল পরিবেশ, পারিবারিক আবহ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটবে। মন্ত্রণালয় ইতোমধ্যেই পর্যটকদের জন্য সকল অংশীজনকে সম্পৃক্ত করে একটি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করেছে। যার মাধ্যমে সুষ্ঠু ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিদেশী দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments