উজিরপুর প্রতিনিধিঃ সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) ও ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় উজিরপুর উপজেলার সাতলা, হারতা ও জল্লা ইউনিয়নের ২৫০ জন নিবন্ধিত শিশু পরিবারের মাঝে ৯ টি করে মোট ২২৫০ টি হাঁস বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৭ জুলাই হাঁস বিতরণে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মাহামুদ হোসেন বক্তিয়ার, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও সিআরএসএস এর পক্ষে উপস্থিত ছিলেন ডমিনিক সেন্টু গমেজ, এপি ম্যানেজার সুজিত হালদার, প্রোগ্রাম ম্যানেজার স্বপন ডেভিট সাহা-এমএন্ডই স্পেশালিস্ট, ও কমিউনিটি ডেভলপমেন্ট ক্যামেলিয়া ঝিনি বাড়ৈ, এনি মিতা বৈরাগী ও সৈয়দ মহিউদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ। হাঁস পালনের মাধ্যমে সংসারের আয় বৃদ্ধি লক্ষ্যেই এ কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments