বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

প্রকাশ : 10 Nov 2026
৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।


ঢাকায় বাতাসের গতি ও দিক: দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কিলোমিটার।


সকাল ০৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬টা ১১ মিনিটে।


এ ছাড়া মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


সম্পর্কিত খবর

;