বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে স্থানীয়রা সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণের প্রতিবাদ ও বিচার চেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখা শিক্ষার্থীদের ওপর প্রথম দফায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হামলা হয়। এরপর সেখান থেকে শিক্ষার্থীরা সরে আসলে ৫টার দিকে ক্যাম্পাসের মূল ফটকে দ্বিতীয় দফা হামলা হয়। এ সময় স্থানীয়রা রামদাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। তারা নির্বিচারে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের কয়েকজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারা আরো জানান, অস্ত্র হাতে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে আছে। নানাবিধ ভয়ভীতি প্রদর্শনের মত ঘটনা ঘটেছে।
কয়েকজন শিক্ষার্থী জানান, ঘোনাপাড়ায় মহাসড়ক অবরোধ করে রাখার সময় পুলিশ ও জেলা প্রশাসনের উপস্থিতি ছিল। তারা সরে যাওয়ার পর হামলা হয়। এ সময় শিক্ষার্থীসহ শিক্ষকদের নির্বিশেষে উপর হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা। এমতাবস্থায় উপাচার্য ড. একিউএম মাহবুব এবং প্রক্টর ড. রাজউর রহমানকে গোবরা ইউনিয়নে মালপাড়া গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। এ সময় তারা দীর্ঘ ৪ ঘন্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরবর্তী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা বিশ্ববিদ্যালয়ের ফিরে আসেন। বর্তমানে তারা সকলেই সুস্থ রয়েছেন।
হামলার ঘটনা বিষয়ে পুলিশের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে গতকাল রাতেই সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে আহত সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রাহাত রাজের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments